স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সুন্দর পিচাইয়ের সমাবর্তন ভাষণ: ক্যারিয়ার ও জীবনের ৩ লাইফ ফিল্টার
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Stanford University) ১৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে ২০২৬ সালের স্নাতক শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গুগল ও আলফাবেটের সিইও সুন্দর পিচাই (MS '95)। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি এবং বৈশ্বিক অর্থনীতির এই যুগে নিজের অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ার গঠনের তিনটি মূল নীতি বা সুন্দর পিচাইয়ের সমাবর্তন ভাষণ-এর ‘থ্রি ফিল্টার’ (Three Filters) শেয়ার করেন।
আপনার সামনে হাজার হাজার মুহূর্ত অপেক্ষা করছে। গুরুত্বপূর্ণ বিষয় এটা নয় যে প্রতিটা সিদ্ধান্তই নিখুঁত হতে হবে; বরং গুরুত্বপূর্ণ হলো সামনে এগিয়ে চলার পথ খুঁজে নেওয়া।
সুন্দর পিচাই, সিইও, গুগল ও আলফাবেট (স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ১৩৫তম সমাবর্তন বক্তৃতা)
Quick Take
- সুন্দর পিচাই স্ট্যানফোর্ডের সমাবর্তন ভাষণে জীবনের ৩টি নীতি (ফিল্টার) শেয়ার করেছেন।
- আর্থিক ও প্রযুক্তিগত অনিশ্চয়তার মধ্যেও আশাবাদ বেছে নিন।
- দ্রুত শিখতে সহজ পথের বদলে কঠিন চ্যালেঞ্জ বেছে নিন।
- অন্যের প্রত্যাশা নয়, নিজের প্রকৃত আগ্রহকে অনুসরণ করুন।

জীবনের জটিল সিদ্ধান্তগুলোকে সহজ করতে পিচাইয়ের দেওয়া তিনটি ফিল্টার নিচে তুলে ধরা হলো:
১. ইতিবাচক মনোভাব বা ‘অপ্টোমিজম’ বেছে নেওয়া
সুন্দর পিচাই বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক উদ্বেগ ও দ্রুত প্রযুক্তির পরিবর্তনের মধ্য দিয়ে আমরা কঠিন সময়ের মুখোমুখি হচ্ছি। তবে প্রতিটা প্রজন্মই নিজস্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আমরা কোন বিশ্বে পা রাখছি তা হয়তো নিজেরা বেছে নিতে পারি না, কিন্তু পরিস্থিতি কীভাবে সামলাব তা পুরোপুরি আমাদের হাতে। তাই ইতিবাচক মনোভাব বজায় রাখা জরুরি।
২. কঠিন কাজের দিকে ধাবিত হওয়া
সহজ পথ না খুঁজে তুলনামূলক জটিল চ্যালেঞ্জ বা কঠিন কাজ হাতে নেওয়া উচিত। সুন্দর পিচাই জানান, কঠিন কাজ করলে দক্ষ ও ইতিবাচক মানুষদের সাথে যুক্ত হওয়া যায়। এমনকি বড় লক্ষ্য অর্জিত না হলেও, শেখার মাধ্যমে অনেক বড় কিছু অর্জন সম্ভব।
৩. যে কাজটি আপনাকে রোমাঞ্চিত করে সেটি করা
পরিবার, বন্ধু বা সমাজের প্রত্যাশা অনুযায়ী ক্যারিয়ার না বেছে, যে কাজটি আপনাকে সত্যিই ভেতর থেকে রোমাঞ্চিত করে তা বেছে নেওয়া উচিত। তিনি পরামর্শ দেন, মাঝরাতে ঘরের বন্ধুদের সাথে যে বিষয়ে আবেগ নিয়ে কথা বলেন, সেটিকেই নিজের প্রধান লক্ষ্য করা উচিত।
সুন্দর পিচাই বলেন, “আপনার সামনে হাজার হাজার সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে। সব সিদ্ধান্ত নিখুঁত হওয়া জরুরি নয়; মূল কথা হলো সামনে এগিয়ে চলার পথ খুঁজে নেওয়া।”











