‘দ্য পালস ম্যাগাজিন’-এর বিশেষ সংস্করণ: নারীশক্তির নতুন সংজ্ঞা

মার্কেটিং এবং ব্র্যান্ড কমিউনিকেশনের দুনিয়ায় নারী নেতৃত্বের ভূমিকা আজ কেবল সংখ্যাগত উপস্থিতিতে সীমাবদ্ধ নেই; বরং তা বদলে দিচ্ছে ইন্ডাস্ট্রির সামগ্রিক কালচার ও ন্যারেটিভ। এই পরিবর্তনের উদযাপন করতেই প্রকাশ পেল দ্য পালস ম্যাগাজিন’ (The Pulse Magazine)-এর বিশেষ ‘সুপারউমেন এডিটর’। আজকের ডিজিটাল ও মার্কেটিং ইকোসিস্টেমে ‘সুপারউমেন’ ধারণার যে আমূল পরিবর্তন ঘটেছে, তাকেই কভার স্টোরির মূল উপজীব্য করেছে ম্যাগাজিনটি।

একসময় ব্র্যান্ডিং ও পপ কালচারে ‘সুপারউমেন’ শব্দটিকে বেশ কিছুটা সিনেমাটিক বা রূপকথার মতো উপস্থাপন করা হতো। কিন্তু আজকের প্রগতিশীল মার্কেটিং দুনিয়ায় এর অর্থ অনেক বেশি বাস্তবমুখী ও ব্যক্তিগত। প্রতিকূলতা সামলে ঘুরে দাঁড়ানো (resilience), নতুন করে নিজেকে চেনা (reinvention) এবং নিজের শর্তে সাফল্যকে সংজ্ঞায়িত করাই এখন আধুনিক নারীশক্তির আসল পরিচয়।

‘দ্য পালস ম্যাগাজিন’-এর বিশেষ সংস্করণে উঠে এল নারীশক্তির নতুন সংজ্ঞা

কভার জুড়ে রুচিরা জৈতলির অনুপ্রেরণাদায়ী সফর

এই বিশেষ সংস্করণের প্রচ্ছদ অলঙ্কৃত করেছেন ডিয়াজিও ইন্ডিয়া (Diageo India)-এর চিফ মার্কেটিং অফিসার (CMO) রুচিরা জৈতলি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন থেকে শুরু করে ভারতের কর্পোরেট জগতের অন্যতম প্রভাবশালী মার্কেটিং লিডার হয়ে ওঠার মধ্যে রয়েছে তাঁর এক অনন্য গল্প। পেশাগত জীবনের এই বাঁকগুলোতে তাঁর কৌতুহল, সহজাত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সাহসী পদক্ষেপ ব্র্যান্ড স্ট্রেটেজিস্টদের কাছে এক বড় শিক্ষা।

মার্কেটারদের জন্য মূল বার্তা

শুধু রুচিরা জৈতলিই নন, বিজ্ঞাপন, মিডিয়া, এন্টারপ্রেনারশিপ এবং ক্রিয়েটর ইকোসিস্টেম জুড়ে যেসব নারীরা নিঃশব্দে বা দৃশ্যমানভাবে সংষ্কৃতির ধারা বদলাচ্ছেন, তাঁদের গল্পও তুলে ধরা হয়েছে এই সংস্করণে।

কলকাতা ও ভারতের উদীয়মান ব্র্যান্ড ম্যানেজারদের জন্য এই পাবলিকেশনের বার্তা স্পষ্ট—ইন্ডাস্ট্রির ট্রেণ্ড প্রতিদিন বদলালেও আসল শক্তি লুকিয়ে থাকে আত্মবিশ্বাস ও দূরদর্শিতায়। গ্রাহকদের সাথে গভীর সংযোগ তৈরিতে এই ধরনের সংবেদনশীল ও বাস্তবমুখী লিডারশিপই এখন আধুনিক ব্র্যান্ডিংয়ের মূল চাবিকাঠি।