সুইগির আয় বাড়ল ৩৭%, বিজ্ঞাপনেই খরচ ১,১৬০ কোটি
ফুড ডেলিভারি আর কুইক-কমার্স জায়ান্ট সুইগি এই বছরের প্রথম কোয়ার্টারে (এপ্রিল-জুন) তাদের রেভিনিউ ৩৭.৩% বাড়িয়ে দাঁড় করিয়েছে ৬,৮১২ কোটি টাকায়, গত বছরের একই সময়ে যা ছিল ৪,৯৬১ কোটি। আর লোকসানও কমে হয়েছে ৭৯১ কোটি, আগের বছরের ১,১৯৭ কোটির তুলনায় প্রায় ৩৪% কম।
কিন্তু ব্র্যান্ড ম্যানেজার আর মার্কেটারদের কাছে সবচেয়ে চোখে পড়ার মতো ব্যাপারটা হল — সুইগি এই কোয়ার্টারে বিজ্ঞাপন আর প্রোমোশনের পেছনে খরচ করেছে ১,১৬০ কোটি টাকা, যা আগের বছরের ১,০৩৬ কোটির চেয়ে ১২% বেশি। মানে প্ল্যাটফর্মটা এখন অ্যাড রেভিনিউ আর প্রোমোশন-ড্রিভেন গ্রোথের দিকে আরও জোর দিচ্ছে, যেটা ব্র্যান্ডগুলোর জন্য অন-প্ল্যাটফর্ম অ্যাডভার্টাইজিং, স্পনসরড লিস্টিং আর ভিজিবিলিটির নতুন সুযোগ খুলে দিতে পারে।
Disclaimer: Images made with AI.
কুইক-কমার্স উইং ইনস্টামার্ট মে মাসেই কনট্রিবিউশন ব্রেক-ইভেন ছুঁয়ে ফেলেছে, রেভিনিউ বেড়েছে ৫২.৮%, দাঁড়িয়েছে ১,২৩২ কোটিতে। ১৩১টা শহরে এখন ১,১৭১টা ডার্ক স্টোর চলছে সুইগি ইনস্টামার্টের। ফুড ডেলিভারি বিজনেসও বেড়েছে ২২.৬%, রেভিনিউ পৌঁছেছে ২,২০৮ কোটিতে, আর মান্থলি ইউজার বেড়ে হয়েছে ১৯.২ মিলিয়ন।
মার্কেটারদের জন্য বার্তা পরিষ্কার — কুইক-কমার্স এখন শুধু গ্রোথ-স্টোরি নয়, প্রায় প্রফিটেবল বিজনেস মডেলের দিকে এগোচ্ছে, আর এর সাথে সাথে অন-প্ল্যাটফর্ম অ্যাডভার্টাইজিং ইনভেন্টরিও বাড়ছে হু হু করে। যে ব্র্যান্ডগুলো এখনও কুইক-কমার্স চ্যানেলে ইনভেস্ট করেনি, তাদের কাছে এটা একটা সিগন্যাল — কনজিউমারের অ্যাটেনশন আর ওয়ালেট শেয়ার, দুটোই এখন এই প্ল্যাটফর্মে সরে যাচ্ছে।










