মাইক্রোসফটের বড় ধাক্কা: সম্পূর্ণ নিখরচায় কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার সুযোগ খুলে দিল গিটহাব
ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ড স্ট্র্যাটেজির পরিবর্তনশীল দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন আর কোনো বিলাসিতা নয়, বরং টিকে থাকার মূল চাবিকাঠি। আর ঠিক এই সময়েই মার্কেটার ও ব্র্যান্ড ম্যানেজারদের জন্য এক বিরাট সুখবর নিয়ে এলো টেক জায়ান্ট মাইক্রোসফট। সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম হিডেন চার্জ বা সাইন-আপ করার ঝক্কি ছাড়াই, AI শেখার এক পূর্ণাঙ্গ কারিকুলাম নিজেদের গিটহাব (GitHub) প্ল্যাটফর্মে উন্মুক্ত করেছে তারা।
যেখানে বড় বড় টেক কোর্স বা AI ট্রেনিং প্রোগ্রামের জন্য লাখ লাখ টাকা খসাতে হয়, সেখানে মাইক্রোসফটের এই উদ্যোগ পুরো ইন্ডাস্ট্রিকে চমকে দিয়েছে।
Disclaimer: Images made with AI.
কী থাকছে এই কোর্সে?
১২ সপ্তাহের এই বিশেষ প্রোগ্রামটি মোট ২৪টি প্র্যাক্টিক্যাল লেসনে সাজানো। কৃত্রিম বুদ্ধিমত্তার একদম মৌলিক ধারণা (Basics) থেকে শুরু করে নিউরাল নেটওয়ার্ক এবং আধুনিক ল্যাঙ্গুয়েজ মডেলের (LLM) পেছনের প্রযুক্তি—সবকিছুই সহজ ভাষায় সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে।
কোর্সের বিশেষত্ব হলো এর ‘হ্যান্ডস-অন’ অ্যাপ্রোচ। শুধু থিওরি নয়, রয়েছে:
- বাস্তবসম্মত প্র্যাকটিক্যাল লেসন
- কুইজ ও ল্যাব এক্সারসাইজ
- TensorFlow ও PyTorch-এর মতো জনপ্রিয় AI টুলের প্রয়োগ
কেন মার্কেটারদের জন্য এটি গেমচেঞ্জার?কেন মার্কেটারদের জন্য এটি গেমচেঞ্জার?
আজকের দিনে ব্র্যান্ডিং এবং পারফরম্যান্স মার্কেটিং পুরোপুরি ডেটা ও AI-চালিত। কোনো এজেন্সি বা টেক টিমের ওপর পুরোপুরি নির্ভর না করে যদি ব্র্যান্ড ম্যানেজাররা নিজেরা AI-এর ভেতরের মেকানিজম বোঝেন, তবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কনজুমার বিহেভিয়ার প্রেডিকশন কিংবা পার্সোনালাইজড ক্যাম্পেইন ডিজাইন করা অনেক সহজ হয়ে যাবে।
সবচেয়ে সুবিধার বিষয় হলো, কাজের হাজারও ব্যস্ততার মাঝেও যে কেউ নিজের পছন্দমতো গতিতে (Self-paced) কোর্সটি শেষ করতে পারবেন। ডিজিটাল মিডিয়া এবং ব্র্যান্ডিং ডোমেইনে নিজেদের একধাপ এগিয়ে রাখতে এই ফ্রী সুযোগ কোনো প্রফেশনালেরই মিস করা উচিত নয়।










