AI ও ডাটা সুরক্ষার নতুন ফাঁস: বদলে যাচ্ছে ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের চেনা চালচিত্র

ডিজিটাল মার্কেটিং আর ব্র্যান্ড প্রমোশনের চেনা ছকটা কিন্তু এবার পুরোপুরি বদলে যেতে চলেছে। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডাটা সুরক্ষায় কোনো একক আইন নয়, বরং একগুচ্ছ কড়া বিধিনিয়মের বেড়াজাল তৈরি করা হয়েছে। ডিপফেক নিয়ন্ত্রণ থেকে শুরু করে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা—সব ক্ষেত্রেই কড়া অবস্থান নিয়েছে দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলি।

AI ও ডাটা সুরক্ষার নতুন ফাঁস: বদলে যাচ্ছে ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের চেনা চালচিত্র

মার্কেটার ও ব্র্যান্ড ম্যানেজারদের জন্য সবচেয়ে বড় খবরটি আসছে ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন’ (DPDP) অ্যাক্ট ২০২৫-এর প্রয়োগ থেকে। গত নভেম্বর ২০২৫-এ এই নিয়ম বিজ্ঞাপিত হওয়ার পর পর্যায়ক্রমে তা চালু হচ্ছে। কনসেন্ট ম্যানেজার কাঠামো ও ডাটা অডিটের মতো সমস্ত কঠিন অপারেশনাল নিয়মাবলী ২০২৭ সালের মে মাস নাগাদ পুরোপুরি বাধ্যতামূলক হয়ে যাবে। বিজ্ঞাপনী প্রচার বা লয়্যালটি প্রোগ্রামের জন্য সংগ্রহ করা তথ্যের সুরক্ষা বজায় না থাকলে অথবা ডাটা ব্রিচের খবর তৎক্ষণাৎ না জানালে প্রতি ক্ষেত্রে ২০০ কোটি টাকা পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে হবে কোম্পানিগুলিকে।

শুধু ডাটা নয়, কন্টেন্ট তৈরিতেও আসছে বড় বাধা। IT সংশোধনী নিয়ম ২০২৬ অনুযায়ী, ব্র্যান্ডের কোনো বিজ্ঞাপনী প্রচারে যদি এআই জেনারেটেড বা ডিপফেক কনটেন্ট থাকে, তবে গ্রাহকদের সতর্ক করতে তাতে স্পষ্ট ‘সিন্থেটিক লেবেল’ ব্যবহার বাধ্যতামূলক। অন্যদিকে, SEBI (Regulation 16C) এবং RBI-এর ‘FREE-AI’ নির্দেশিকার দরুন ফিনটেক ও লিস্টেড ব্র্যান্ডগুলির ক্ষেত্রে এআই অ্যালগরিদম ও ডাটা ব্যবহারের স্বচ্ছতা প্রমাণ করা আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, মার্কেটিং টিমগুলিকে এখন থেকেই ক্যাম্পেইন ডিজাইনের সময়ে প্রাইভেসি বাই ডিজাইন’ নীতি গ্রহণ করতে হবে। থার্ড-পার্টি ডাটার ওপর নির্ভরতা কমিয়ে সঠিক সম্মতির ভিত্তিতে ফার্স্ট-পার্টি ডাটা সংগ্রহ এবং প্রাইভেসি ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্য নিয়ে ব্র্যান্ড প্রমোশন সাজানোই এখন বুদ্ধিমানের কাজ। ২০২৭-এর শেষ মুহূর্তের তাড়াহুড়ো না করে এখনই সতর্ক হওয়া ব্র্যান্ড ইমেজের জন্য অত্যন্ত জরুরি।

মার্কেটারদের জন্য সংক্ষেপে মূল বিষয়াবলী:

  • DPDP Act (মে ২০২৭): কনসেন্ট আর্কিটেকচার না মানলে বা ডাটা লিক গোপন করলে ২০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা।
  • IT Rules 2026: এআই বা সিন্থেটিক বিজ্ঞাপনী কন্টেন্টে স্পষ্ট ওয়াটারমার্ক/লেবেল বাধ্যতামূলক।
  • SEBI & RBI Overlay: ফিনটেক ও তালিকাভুক্ত কোম্পানির ব্র্যান্ড ক্যাম্পেইনে এআই মডেলের পূর্ণ দায়বদ্ধতা।
  • ক্যারিয়ার টিম গঠন: লিগ্যাল-টেক ও প্রাইভেসি ইঞ্জিনিয়ারদের চাহিদা তুঙ্গে।