ফার্মা ও টেকবায়ো-তে নতুন দিগন্তঃ এআই -ভিত্তিক ওষুধ আবিষ্কারে জৈবিক তথ্যের গুরুত্ব

ফার্মা এবং টেকবায়ো (TechBio) জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বিশ্বখ্যাত ওষুধ প্রস্তুতকারক সংস্থা জিএসকে (GSK) এবং যুক্তরাজ্যভিত্তিক এআই বায়োটেক ‘রিলেশন থেরাপিউটিক্স’ (Relation Therapeutics)-এর মধ্যে স্বাক্ষরিত হলো প্রায় ১১০ মিলিয়ন মার্কিন ডলারের এক যুগান্তকারী গবেষণা চুক্তি। তবে এই খবরের মূল আকর্ষণ শুধু এআই প্রযুক্তির ব্যবহার নয়। জিএসকে কেবল এআই অ্যালগরিদম লাইসেন্স করছে না, বরং তারা বিপুল অর্থ বিনিয়োগ করছে উচ্চমানের হিউম্যান সেলুলার বায়োলজিক্যাল ডাটা বা ‘পারটারবেশন ডেটাসেট’ তৈরির জন্য, যা রিলেশনের নতুন এআই মডেল ‘MORGAN’-কে প্রশিক্ষিত করবে।

ফার্মা ও টেকবায়ো-তে নতুন দিগন্তঃ এআই -ভিত্তিক ওষুধ আবিষ্কারে জৈবিক তথ্যের গুরুত্ব

Disclaimer: Images made with AI.

মার্কেটার এবং ব্র্যান্ড ম্যানেজারদের জন্য এই টেকবায়ো চুক্তির মূল কৌশলগত বার্তাগুলো কী?

১. এআই’ নয়, ব্র্যান্ডের আসল শক্তি এখন ‘ডাটা’:

গত কয়েক বছরে বিটুবি (B2B) ও হেলথকেয়ার ব্র্যান্ডিংয়ে “আমরা এআই ব্যবহার করি” দাবি করাটাই ছিল মূল ইউএসপি (USP)। কিন্তু এই ডিল প্রমাণ করল, সাধারণ এআই মডেল এখন আর ব্র্যান্ডকে আলাদা করে না। আসল ডিফেন্সেবল ভ্যালু লুকিয়ে রয়েছে এক্সক্লুসিভ ও হাই-কোয়ালিটি প্রোপাইটারি ডাটার মধ্যে। ব্র্যান্ড পজিশনিংয়ে ‘অ্যালগরিদম’-এর চেয়ে ‘প্রোডাক্ট ডেটা অথেন্টিসিটি’-কে সামনে আনাই এখন বুদ্ধিমানের কাজ।

২. কো-ক্রিয়েশন’ ইকোসিস্টেম ব্র্যান্ডিং:

জিএসকে এখানে স্রেফ ক্রেতা নয়, বরং ক্যাপিটাল ও ডেটা পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। আধুনিক টেক ও বিটুবি মার্কেটিংয়ে একার লড়াইয়ের দিন শেষ; সঠিক পার্টনারশিপ এবং যৌথ উদ্ভাবনের গল্প তুলে ধরাই ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর নতুন চাবিকাঠি।

৩. হাইপ বনাম সাইন্টিফিক ট্রাস্ট:

রিলেশন থেরাপিউটিক্স নিজেদের শুধুই একটি ‘এআই কোম্পানি’ না বলে ‘বায়োলজি-ফার্স্ট ডেটা প্ল্যাটফর্ম’ হিসেবে মার্কেট পজিশনিং করেছে। মার্কেটারদের জন্য শিক্ষা অত্যন্ত পরিষ্কার—বাজারের সাময়িক ট্রেন্ড বা ‘হাইপ’-এর পেছনে না ছুটে ব্র্যান্ডের মূল বৈজ্ঞানিক ভিত্তি ও নির্ভরযোগ্যতাকে অগ্রাধিকার দিলে তবেই দীর্ঘমেয়াদী ট্রাস্ট তৈরি হয়।

সংক্ষেপে বলতে গেলে, এআই-এর এই দ্রুত পরিবর্তনশীল যুগে ব্র্যান্ড পজিশনিংয়ের খেলায় শীর্ষে থাকতে হলে ফাঁপা প্রতিশ্রুতি ছেড়ে আসল ডাটা এবং কোর ভ্যালুর ওপর ভরসা রাখতেই হবে—জিএসকে ও রিলেশন থেরাপিউটিক্সের পার্টনারশিপ মার্কেটিং দুনিয়াকে সেটাই নতুন করে মনে করিয়ে দিল।