AI হতে চলেছে ভারতের পরবর্তী ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার — মার্কেটার আর ব্র্যান্ড ম্যানেজারদের জন্য বড় খবর
যেভাবে আধার আর ইউপিআই গোটা দেশের ডিজিটাল লেনদেনের ছবিটাই পাল্টে দিয়েছিল, ঠিক সেরকম ভাবেই এবার AI-কেও ‘পাবলিক ইউটিলিটি’ বানানোর প্ল্যান করছে সরকার। IndiaAI মিশনের মাধ্যমে হাজার হাজার GPU ইতিমধ্যেই অনবোর্ড করা হয়েছে, আর প্রস্তাব রয়েছে একটা “UPI ফর AI” মডেলের — যার নাম Unified Intelligence Interface (UII)। এটা হলে স্টার্টআপ, স্কুল-কলেজ, সরকারি সংস্থা সবাই কম খরচে ভাষান্তর, ভিশন আর টেক্সট-জেনারেশনের মতো AI সার্ভিস ব্যবহার করতে পারবে।
Disclaimer: Images made with AI.
মার্কেটার আর ব্র্যান্ড ম্যানেজারদের জন্য এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এখনও অবধি বেশিরভাগ ইন্ডিয়ান স্টার্টআপ আর এজেন্সিকে ডলারে দাম দিয়ে বিদেশি AI API কিনতে হয় — ক্যাম্পেন পার্সোনালাইজেশন হোক বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কনটেন্ট জেনারেশন। এই নতুন ইকোসিস্টেম বাস্তবায়িত হলে, রিজিওনাল ভাষায় (বাংলা সমেত) কনটেন্ট তৈরি, ভয়েস-বেসড ক্যাম্পেন, আর হাইপার-পার্সোনালাইজড কাস্টমার এনগেজমেন্ট — সবকিছুর খরচ অনেকটাই কমে যাবে। ছোট ব্র্যান্ড আর রিজিওনাল এজেন্সিগুলোও তখন বড় বড় গ্লোবাল ব্র্যান্ডের সমান লেভেলে AI-পাওয়ার্ড টুলস ব্যবহার করতে পারবে।
তবে চ্যালেঞ্জও কম নয় — ডেটা প্রাইভেসি, ওপেন-ওয়েট মডেলের কোয়ালিটি, আর ডিজিটাল ডিভাইড নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, “Aadhaar-linked freemium token model”-এর মতো স্কিম এলে স্টার্টআপ আর রিসার্চারদের জন্য AI অ্যাক্সেস আরও সহজলভ্য হবে।
মোদ্দা কথা, যদি এই ভিশন বাস্তবায়িত হয়, তাহলে আগামী দিনে মার্কেটিং ইন্ডাস্ট্রির জন্য AI আর “প্রিমিয়াম টুল” থাকবে না — হয়ে উঠবে UPI-র মতোই রোজকার একটা পাবলিক ইউটিলিটি। ব্র্যান্ড ম্যানেজারদের এখন থেকেই এই বদলের জন্য নিজেদের স্ট্র্যাটেজি রেডি রাখা দরকার।










