টাটা সন্সের উত্তরাধিকার: টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি কার নিয়ন্ত্রণে এবং এটি কীভাবে পরিচালিত হয়
টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে এন চন্দ্রশেখরনের ২০২৭ সালের ফেব্রুয়ারিতে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ভারতের কর্পোরেট জগতে নতুন আলোড়ন তৈরি করেছে। দেশের অন্যতম বৃহৎ বাণিজ্য গোষ্ঠীর শীর্ষ স্তরে এই পরিবর্তনের সাথে সাথেই নজর এসেছে টাটা গ্রুপের অনন্য প্রশাসনিক কাঠামো এবং ব্র্যান্ড শাসনের (Brand Governance) কৌশলগুলোর দিকে। মর্কেটিং বিশেষজ্ঞ এবং ব্র্যান্ড ম্যানেজারদের জন্য এই ঘটনাটি এক গুরুত্বপূর্ণ আলোচনার বার্তা বহন করে।
Disclaimer: Images made with AI.
একটি নির্দিষ্ট পরিবরের হাতে একক মালিকানা থাকার বদলে টাটা সন্সের প্রায় ৬৬ শতাংশ শেয়ার নিয়ন্ত্রিত হয় সমাজসেবামূলক ‘টাটা ট্রাস্টস’-এর মাধ্যমে। স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা ট্রাস্ট যৌথভাবে ৫১.৫৪ শতাংশ শেয়ারের মালিক। বর্তমানে নোয়েল টাটার নেতৃত্বে এই ট্রাস্টগুলো পরিচালিত হয়। একজন ব্যক্তিবিশেষের জায়গায় ট্রাস্ট ভিত্তিক এই মালিকানা টাটা ব্র্যান্ডকে স্বল্পমেয়াদী মুনাফার চাপ থেকে বাঁচিয়ে দীর্ঘমেয়াদী বিশ্বাস ও ঐতিহ্যের ভিত্তি যোগায়।
মার্কেটারদের জন্য সবচেয়ে শিক্ষণীয় বিষয় হলো টাটা সন্স কীভাবে তাদের বিশাল ব্র্যান্ড সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে। গ্রুপভুক্ত প্রতিটি কোম্পানি স্বাধীনভাবে ব্যবসা করলেও ব্র্যান্ড ব্যবহারের বিষয়টি ‘ব্র্যান্ড ইক্যুইটি অ্যান্ড বিজনেস প্রমোশন’ (BEBP) চুক্তির অধীনে সুনির্দিষ্ট থাকে। এর মূল ভিত্তি হলো ‘টাটা কোড অফ কন্ডাক্ট’ (TCoC) এবং ‘টাটা বিজনেস এক্সেলেন্স মডেল’ (TBEM)। অর্থাৎ, কোনো কোম্পানি টাটা নামটি ব্যবহার করতে চাইলে তাকে কঠোর নৈতিকতা, সততা এবং পারফরম্যান্স স্ট্যান্ডার্ড মেনে চলতেই হবে।
চন্দ্রশেখরনের এই বিদায়লগ্নে ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্টদের মূল শিক্ষাটি স্পষ্ট- শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এলেও যদি কোনো ব্র্যান্ডের গভর্ন্যান্স কাঠামোগতভাবে মজবুত থাকে, তবে গ্রাহকের আস্থা বা ব্র্যান্ডের ভাবমূর্তিতে আঁচ পড়ে না। শীর্ষ পদ পরিবর্তনের এই সময়ে টাটা ব্র্যান্ড তাদের মূল উদ্দেশ্য (Purpose-driven branding) ও মূল্যবোধ ধরে রেখে কীভাবে পরবর্তী অধ্যায়ে এগোয়, এখন সেটাই দেখার।










