আমাদের কথা | About Us
প্রযুক্তি মানেই কি শুধুই খটমট ইংরেজি টার্ম আর সিলিকন ভ্যালির জটিল তত্ত্ব? মোটেই না! চায়ের ঠেকে আড্ডা দেওয়া তরুণ থেকে শুরু করে মফস্সল বা গ্রামের প্রত্যন্ত কোণে বসে থাকা স্বপ্নবাজ মানুষ—প্রযুক্তির আলো পৌঁছাবে সবার কাছে, সহজ বাংলা ভাষায়। ভাষার প্রাচীর ভেঙে গোটা বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তিকে সবার বোধগম্য করে তুলতেই যাত্রা শুরু করেছে TDN News Bangla – প্রযুক্তি ও ভবিষ্যৎ বার্তা।
পেছনে রয়েছে Tejom Digital-এর চটপটে সম্পাদকীয় দল—tDesk। জটিল অ্যালগরিদম হোক বা টেকনোলজি সংক্রান্ত খবর, সবকিছুকে আমরা পরিবেশন করি সহজ ও তথ্যবহুল মোড়কে।
আমাদের খবরের দুনিয়া
• স্টার্ট আপ বার্তা: মাটির কাছাকাছি তৈরি হওয়া বাস্তবসম্মত ব্যবসার আইডিয়া, স্টার্ট-আপ ফান্ডিং এবং স্থানীয় কর্মসংস্থানের খাঁটি খবর।
• টেক জায়েন্টস ও এ আই: Google, Microsoft, Meta, Anthropic কিংবা OpenAI—দৈত্যাকার সব টেক কোম্পানির বড় ঘোষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI/ML) জটিল মারপ্যাঁচ সহজ ভাষায়।
• পলিসি ও গভটেক: ভারতের ডিজিটাল পরিকাঠামো, সাইবার নিরাপত্তা এবং সরকারি প্রযুক্তি-নীতির নিয়মিত খতিয়ান।
• ব্র্যান্ড ও শিল্প: দেশজুড়ে বড় ব্র্যান্ডের আত্মপ্রকাশ, সেলেব্রিটি এনডোর্সমেন্ট এবং বাজার চলতি কনজিউমার ট্রেন্ড, টেক- দৃষ্টিভঙ্গি থেকে।
• জ্ঞানী গুণী পরিচিতি: প্রযুক্তি দুনিয়া কাঁপানো বিশিষ্ট ব্যক্তিত্বদের অনুপ্রেরণাদায়ী জীবনযুদ্ধ ও তাঁদের কর্মকাণ্ড।
• বাংলাদেশ টেক নিউজ: প্রতিবেশী বাংলাদেশ সরকারের ডিজিটাল নীতি, ভারত-বাংলাদেশ টেক সম্পর্ক এবং ওপার বাংলার প্রযুক্তির সর্বশেষ খবর।
যোগাযোগ ও আমাদের ঠিকানা
• অফিস: ৬৭/৩ শ্রীনগর গেট ২, মধ্যমগ্রাম, কলকাতা – ৭০০১২৯
• ওয়েবসাইট: news.tejomdigital.com
• ইমেল: news.tejomdigital@gmail.com
• মোবাইল: ৭৯৮০৭ ৩১০১০ | ৯৫৪৭৯ ৩৭৮২৭